সর্বশেষ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলা স্বাস্থ্য বাণিজ্য বিনোদন চাকরি ভিডিও অডিও

কামরাঙ্গীরচরে সিবিডি প্রকল্প বাতিলের দাবিতে স্থানীয়দের বিক্ষোভ

কামরাঙ্গীরচর এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নেওয়া কেন্দ্রীয় বাণিজ্যিক অঞ্চল প্রকল্প (সিবিডি) বাতিলের দাবিতে সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

রোববার (১০ মার্চ) বিকেলে কামরাঙ্গীরচর হাসপাতাল মাঠে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা ডিএসসিসি মেয়রের প্রতি এ প্রকল্প বাতিলের আহ্বান জানান। তারা বলেন, কামরাঙ্গীরচর এলাকায় এই প্রকল্প বাস্তবায়ন করতে গেলে ২০ লাখ মানুষ উচ্ছেদের শিকার হবেন। কামরাঙ্গীরচরবাসী এই প্রকল্প মেনে নেবে না।
কামরাঙ্গীরচর জন্মভূমি রক্ষা কমিটির ব্যানারে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন থানা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রহিম। সমাবেশে কামরাঙ্গীরচর এলাকার সরকারদলীয় কাউন্সিলর মোহাম্মদ হোসেনও বক্তব্য দেন। তিনি বলেন, কামরাঙ্গীরচরবাসীর অস্তিত্ব রক্ষার জন্য তাদের পক্ষ নিয়ে এই সমাবেশে অংশ নেওয়ায় আমাকে ডিএসসিসির কাউন্সিলর পদ থেকে অব্যাহতি দিলেও আপত্তি থাকবে না। প্রকল্পটি বাতিল করার জন্য মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সাথে মুঠোফোনে ৮ মিনিটের মতো কথা বলেছি। তিনি আমাকে এই বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন। আমি তাকে বলেছি, কামরাঙ্গীরচরের তরুণ সমাজ সামাজিক যোগাযোগমাধ্যমে সিবিডি নির্মাণের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে।
সমাবেশে উপস্থিত ছিলেন কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের সহসভাপতি হাজী মো. শাহ আলী, কামরাঙ্গীরচর থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মিন্টু শেখ, ইসলামনগর পঞ্চায়েত সমিতির সভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ। সমাবেশ শেষে কামরাঙ্গীরচর হাসপাতাল মাঠ থেকে খোলামুড়া ঘাট পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী।

জানা গেছে, কামরাঙ্গীরচরকে আধুনিকভাবে গড়ে তুলতে সিবিডি প্রকল্প গ্রহণ করে ডিএসসিসি। এ প্রকল্পের আওতায় কামরাঙ্গীরচর এলাকাকে একটি বাণিজ্যিক অঞ্চল হিসেবে গড়ে তুলতে চায় ডিএসসিসি। এ বিষয়ে প্রথমদিকে কামরাঙ্গীরচরবাসীর আপত্তি না থাকলেও এ প্রকল্প বাস্তবায়নে ১ হাজার একর জমি অধিগ্রহণের কথা জানাজানি হলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। তাদের মধ্যে আরও উদ্বেগ তৈরি হয় বছরখানেক আগে। ডিএসসিসির পক্ষ থেকে রাজউককে চিঠি দিয়ে কামরাঙ্গীরচর এলাকায় নকশা অনুমোদন না দেওয়ার কথা বলা হয়। এরপর থেকেই কামরাঙ্গীরচর এলাকায় নতুন ভবনের অনুমোদন বন্ধ করে রাখে রাজউক। এতে আরও সন্দেহ দানা বাঁধে কামরাঙ্গীরচরবাসীর মধ্যে।

সর্বশেষ

1

শ্রীলঙ্কার সঙ্গে খারাপ করেও কোটি টাকা পাচ্ছেন শান্তরা

2

খুলনায় পাটকলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট

3

বিশ্বের শীর্ষ ধনীদের তালিকা প্রকাশ : নতুন করে বিলিয়নিয়ার হয়েছেন ১৪১ জন

4

ব্যাংকঋণের সুদহার আরও বেড়ে ১৪% ছাড়িয়েছে

5

Allah Hoo Allah Hoo | Faslon Ko Takalluf

6

এসিআই মোটরস লিমিটেডে চাকরি, বেতন ৬৫ হাজার

7

দিল্লীর বিপক্ষে আজ থাকবেন তো মুস্তাফিজ?

8

তিন জনে ধরতে পারলেন না এক ক্যাচ!

9

সূরা আর-রহমান

10

পণ্য-পুণ্যে রাজনীতির লেআউট

11

রোজা রেখে নিজের বীরত্ব দেখালেন মুসলিম নারী

12

‘সংগীতই আমার প্রধান পরিচয়’

13

বিরোধিতার আড়ালে ইসরায়েলকে বিপুল অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

14

চলতি বছর বাংলাদেশ ব্যাংকে বিনিময় হচ্ছে না নতুন টাকা

15

উচ্চমূল্যের প্রতিবাদে সামাজিক মাধ্যমে গরুর মাংস বয়কটের ডাক!

16

তিন মাসে ৪শত কোটি টাকা উধাও

17

সাকিব ফেরায় যে সুবিধা পাবে বাংলাদেশ?

18

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের শুভেচ্ছা

19

সাকিব ফেরায় যে সুবিধা পাবে বাংলাদেশ?

20

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের শুভেচ্ছা

সম্পাদক ও প্রকাশক মোঃ সাদিকুর রহমান বকুল

খ-২০৬ -১ মেরুল বাড্ডা ঢাকা ১২১২
ফোন : অফিস যোগাযোগ, ০১৭৯৬৩০৪০৩৮ ।
ফ্যাক্স : +৮৮ ০২ ৫৫১৬১000, । ই-মেইল: info@notunkhobor.com
বিজ্ঞাপন বিভাগ: ফোন: ০১৭৯৬৩০৪০৩৮, । ই-মেইল: advertise@notunkhobor.com
সার্কুলেশন : ফোন: ।

| নিউজলেটার

নতুন খবর থেকে প্রতিদিন মেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।