সর্বশেষ জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলা স্বাস্থ্য বাণিজ্য বিনোদন চাকরি ভিডিও অডিও

টেকনাফে ভিড়ল মিয়ানমারের পণ্যবাহী নৌযান

টেকনাফে ভিড়ল মিয়ানমারের পণ্যবাহী নৌযান
মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতের জেরে সাত দিন বন্ধ থাকার পর দেশটি থেকে পণ্যবাহী নৌযান কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে ভিড়তে শুরু করেছে। আজ রোববার দুপুরে রাখাইনের সিটওয়ে বন্দর থেকে ছেড়ে আসা আমদানি পণ্যবোঝাই সাতটি নৌযান টেকনাফ স্থলবন্দরে ভেড়ে।

আজ দুপুরে স্থলবন্দরে গিয়ে দেখা গেছে, নাফ নদীতে অবস্থান করা সাতটি নৌযান থেকে মালামাল খালাস করছেন কয়েক শ শ্রমিক। এসব নৌযানে আসা পণ্যের মধ্যে রয়েছে হিমায়িত মাছ, কাঠ, আদা, নারকেল, শুঁটকি, শুকনা সুপারি ও আচার।
দুটি নৌযানে কাঠ, আদা, আচার, শুঁটকি, সুপারি ও নারকেল আমদানি করেছেন টেকনাফের ব্যবসায়ী ও মেসার্স ফারুক ট্রেডার্সের স্বত্বাধিকারী ওমর ফারুক। তিনি বলেন,  মিয়ানমারে সংঘাতের কারণে এসব পণ্য রোজার আগে টেকনাফে আসবে কি না, তা নিয়ে অনেক দুশ্চিন্তা ছিল তাঁর। অবশেষে আমদানি পণ্যভর্তি নৌযান ভেড়ার কারণে চিন্তামুক্ত হয়েছেন। কিছু আমদানি পণ্য খালাসের পর চট্টগ্রামের খাতুনগঞ্জে পাঠানোর উদ্দেশে ট্রাকে বোঝাই করা হচ্ছে।

মেসার্স সামা এন্টারপ্রাইজ নামের আরেকটি আমদানিকারক প্রতিষ্ঠানের কর্ণধার মোহাম্মদ কায়সার বলেন, পণ্যবোঝাই সাতটি নৌযানের দুটিতে রুই, কাতলাসহ হিমায়িত মাছ রয়েছে। এভাবে আমদানি অব্যাহত রাখা গেলে দেশের বাজারে পবিত্র রমজান মাসে হিমায়িত মাছের সংকট কিছুটা দূর হবে।

 

 

সর্বশেষ

1

শ্রীলঙ্কার সঙ্গে খারাপ করেও কোটি টাকা পাচ্ছেন শান্তরা

2

খুলনায় পাটকলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট

3

বিশ্বের শীর্ষ ধনীদের তালিকা প্রকাশ : নতুন করে বিলিয়নিয়ার হয়েছেন ১৪১ জন

4

ব্যাংকঋণের সুদহার আরও বেড়ে ১৪% ছাড়িয়েছে

5

Allah Hoo Allah Hoo | Faslon Ko Takalluf

6

এসিআই মোটরস লিমিটেডে চাকরি, বেতন ৬৫ হাজার

7

দিল্লীর বিপক্ষে আজ থাকবেন তো মুস্তাফিজ?

8

তিন জনে ধরতে পারলেন না এক ক্যাচ!

9

সূরা আর-রহমান

10

পণ্য-পুণ্যে রাজনীতির লেআউট

11

রোজা রেখে নিজের বীরত্ব দেখালেন মুসলিম নারী

12

‘সংগীতই আমার প্রধান পরিচয়’

13

বিরোধিতার আড়ালে ইসরায়েলকে বিপুল অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

14

চলতি বছর বাংলাদেশ ব্যাংকে বিনিময় হচ্ছে না নতুন টাকা

15

উচ্চমূল্যের প্রতিবাদে সামাজিক মাধ্যমে গরুর মাংস বয়কটের ডাক!

16

তিন মাসে ৪শত কোটি টাকা উধাও

17

সাকিব ফেরায় যে সুবিধা পাবে বাংলাদেশ?

18

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের শুভেচ্ছা

19

সাকিব ফেরায় যে সুবিধা পাবে বাংলাদেশ?

20

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের শুভেচ্ছা

সম্পাদক ও প্রকাশক মোঃ সাদিকুর রহমান বকুল

খ-২০৬ -১ মেরুল বাড্ডা ঢাকা ১২১২
ফোন : অফিস যোগাযোগ, ০১৭৯৬৩০৪০৩৮ ।
ফ্যাক্স : +৮৮ ০২ ৫৫১৬১000, । ই-মেইল: info@notunkhobor.com
বিজ্ঞাপন বিভাগ: ফোন: ০১৭৯৬৩০৪০৩৮, । ই-মেইল: advertise@notunkhobor.com
সার্কুলেশন : ফোন: ।

| নিউজলেটার

নতুন খবর থেকে প্রতিদিন মেইলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।